Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের মেয়েকে তলব ইডির

বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদের মেয়েকে তলব ইডির

ফিরহাদ হাকিমের মেয়েকে ইডি নোটিস। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগে তাঁকে এই সপ্তাহের মধ্যেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার সাম্প্রতিককালে বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। তখন বিদেশে টাকা পাচার হয়েছে বলে দাবি ইডির। সেই সূত্রেই ফিরহাদ কন্যাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা।

[আরও পড়ুন- CBI কে অভিষেকের স্ত্রী রুজিরা, মঙ্গলবার ১১ টা থেকে ৩ টের মধ্যে বাড়িতে আসুন]

প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইডির তদন্তকারীরা। এই নোটিসের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: স্বচ্ছন্দে জিতছেন নন্দীগ্রামে, অন্য সিটে মমতা ব্যানার্জির লড়ার প্রশ্নই নেই, জল্পনা উড়িয়ে জানাল তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal