Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

CBI কে অভিষেকের স্ত্রী রুজিরা, মঙ্গলবার ১১ টা থেকে ৩ টের মধ্যে বাড়িতে আসুন

CBI কে অভিষেকের স্ত্রী রুজিরা, মঙ্গলবার ১১ টা থেকে ৩ টের মধ্যে বাড়িতে আসুন

সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দিলেন রুজিরা ব্যানার্জি। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে যে কোনও সময় সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে আসতে পারেন, বলে চিঠিতে জানিয়েছেন অভিষেক ব্যানার্জির স্ত্রী। পাশাপাশি চিঠিতে লিখেছেন, যে মামলার কথা বলা হচ্ছে সেই সম্বন্ধে তাঁর কোনও ধারণাই নেই।

রবিবার দুপুরে কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি ও তাঁর বোন মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠায় সিবিআই। সেই সূত্রেই জবাব দিলেন রুজিরা ব্যানার্জি।

[আরও পড়ুন- Abhishek Banerjee: আইনের ওপর ভরসা আছে, কিন্তু চমকে লাভ নেই! স্ত্রীকে CBI নোটিস নিয়ে ট্যুইট তৃণমূল সাংসদের]

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের ধাক্কা, সিবিআই তদন্ত এবং রাজ্য থেকে মামলা সরানোর জোড়া আর্জি খারিজ

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal