Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

একসঙ্গে পালন হচ্ছে রাজের জন্মদিন ও ইউভানের অন্নপ্রাশন

একসঙ্গে পালন হচ্ছে রাজের জন্মদিন ও ইউভানের অন্নপ্রাশন

২১ ফেব্রুয়ারি ৪৬ এ পা দিলেন রাজ চক্রবর্তী। ৪৬ এর রাজা এখন শুধুমাত্র একজন স্বামী নয়, একজন বাবাও। পাঁচ মাসের ছোট্ট সদস্য তাঁর সংসারে কাজেই অনেক দায়িত্ব বাবা রাজ চক্রবর্তীর। জন্মদিন উপলক্ষে শনিবার রাত থেকেই চলছিল উদোম পার্টি, হই হুল্লোর। পরদিন সকালে যথারীতি আয়োজন করা হয়েছিল দেদার খানা-পিনার। কিন্তু এ যেন এক ঢিলে দুই পাখি মারার মতো! রাজের জন্মদিন উদযাপনের পাশাপাশি ইউভানের অন্নপ্রাশন সেরে ফেলল রাজ পরিবার।

রবিবার, রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম ঘাঁটলে উঠে আসবে বহু ছবি ও ভিডিওর কালেকশন। পরিচালকের আসন থেকে উঠে এসে একজন স্বামী এবং আদর্শ বাবা রাজ চক্রবর্তী জন্মদিনে ছোট্ট ইউভানের শুভেচ্ছাকে ক্যামেরাবন্দি করে সেই ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখছেন, “My better half with my little half.” ভিডিওতে দেখা যাচ্ছে, শুভশ্রী ছোট্ট ইউভানকে আদর করে বারবার রাজের দিকে ছুড়ে দিচ্ছেন। আর বলছেন ‘Happy Birthday’। তবে এইসব কিছুই না বুঝে পুরো বিষয়টাতে বেশ মজা পেতে দেখা গেল ছোট্ট ইউভানকে।

 

আরও পড়ুন: পৃথিবীর সবথেকে সুন্দর স্নানঘর রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির, স্ত্রীর পায়ের তলে পৃথিবীর সমস্ত সুখ এনে হাজির করেছেন মুকেশ আম্বানি

ইউভানের অন্নপ্রাশন উপলক্ষে উৎসবের রেশ গড়িয়েছে সোমবার পর্যন্ত। সকাল থেকেই চলছে অন্নপ্রাশন উদযাপনের প্রস্তুতি। বাড়িতে একেবারে সাজসাজ রব। গোটে বাড়ি সেজে উঠেছে গাঁদা ফুলে। অন্নপ্রাশনের একাধিক ছবি পোস্ট করতে দেখা গেল রাজের ইনস্টাগ্রামের দেওয়ালে। ছোট ইউভান খেলায় ব্যস্ত মা-বাবার সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment