Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২রা মার্চ ২০২১

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২রা মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি। ২ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ২,১১,২০,২৯। আপনার শুভ বর্ণ : হলুদ ও সাদা।

শুভ গ্রহ ও বার : বৃহস্পতি ও সোম। শুভ রত্ন : পোখরাজ ও মুক্তা।

আজকের দিনের শুভ বর্ণ : আজ সাদা ও হলুদ বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৫শে মার্চ ২০২১

সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম : সকাল: ৮:৩৮-১১:০১, দুপুর: ১:২৫-৩:০১ বিকাল: ৩:৫০-৫:২৪ রাত: ৯:২৫-১১:৫০ এর মধ্যে।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র কন্যা রাশিতে, রাত: ৮:২৭ থেকে তুলা রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি সকাল: ৯:২৫ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য : শেষ রাত: ৯:২৫ পর্যন্ত পটল পরে মূলা খাওয়া নিষেধ।

আরও পড়ুন: সোমবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ ডিসেম্বর ২০২০

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে রহস্যজনক বিরোধে জড়াতে পারেন। আপনার কাজের দোষ ধরার জন্য সহকর্মী সুযোগ খুঁজবে। নিজের উপর আস্থা রাখুন ও কম কথা বলুন। বাড়তি কথার কারনে বিপদে পড়তে পারেন । শারীর স্বাস্থ্য ভোগাবে। রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে অগ্রগতির দিন। আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনার প্রতিভা আপনাকে সাহায্য করবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে যেতে হবে বহু দূরে। ক্রিড়াবিদদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে প্রচুর ব্যয় করতে হবে। ভালোবাসার মানুষের জন্য আজ অনেক পরিশ্রম করতে হবে। রাতে কোনো মূল্যবাণ দ্রব্য হারাতে পারেন। সিজেনাল অসুখ থেকে সাবধান।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার গৃহে আত্মীয় স্বজনের আগমন যোগ প্রবল। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। মাতৃকূলের কোনো আত্মীয়র দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর কথ মেনে চললে উপকৃত হতে পারবেন। যানবাহন ক্রয় বিক্রয়ে আজ কিছু আয় রোজগার হবে। রাতে কারো সাথে আলাপ পরিচয়ে ভালোলাগার জন্ম নেবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগযোগে কিছু অগ্রগতি হবে। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য পাওয়ার আশা। অনলাইন ক্রয় বিক্রয়ে কিছু অর্থ আয়ের সুযোগ পাবেন। গনমাধ্যম কর্মীদের কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কিছু অর্থ রোজগারের সুযোগ পাবেন। রাতে আপনার কোনো স্বপ্ন পূরণের সময়।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার আয় রোজগারের সুযোগ বাড়বে। খুচরা পাইকারী ব্যবসায়ীদের লেনদেনে লাভের আশা। হিসাবের ভুলে বড় ধরনের লোকশান গুণতে হবে। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য চেয়েও না পাওয়ার সম্ভাবনা। কারো সাথে বিনিয়োগ বিষয়ে আলোচনা করা ঠিক হবে না। রাতে ছোট ভাই বোনের আগমন হতে পারে। বিদেশ থেকে অনলাইন ব্যবসায় ভালো অর্ডার লাভের আশা।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ অস্থিরতা ও তাড়াহুড়া এড়িয়ে চলতে হবে। মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। বয়স্কদের চক্ষু সংক্রান্ত রোগে ভোগার আশঙ্কা। ব্যবসা বাণিজ্যে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হবে। রাতে বকেয়া বা ধার দেওয়া টাকা আদায় হতে পারে। পরিবার পরিজন নিয়ে কোন আপ্যায়ণে অংশ নিতে হবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া অর্থ আদায়ে বাধা বিপত্তি দেখা দেবে। পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে চাপ প্রয়োগ করতে হতে পারে। গৃহে বড় ভাই বোনের সাথে কোনো কারনে দেখা দেবে মান অভিমানের। চাকরিজীবীদের আয় রোজগারে অগ্রগতির আশা। সাংসারিক ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারেন। রাতে দূরের যাত্রা বা বিদেশ যাত্রার সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল কাজের ক্ষেত্রে বাধা বিপত্তির। শিল্পী ও নির্মাতাদের কাজের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। কাঙ্খীত সাফল্য লাভের যোগ কম। কাজে দেখা দেবে দীর্ঘসূত্রীতা। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে হারানো প্রেম ফিরে আসার সময় । বিশ^ বিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। অহেতুক সময় নষ্ট করা যাবে না।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে অগ্রগতি হবে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। বেকারদের কর্ম লাভের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা কেটে যাওয়ার আশা। চাকরিজীবীদের আর্থিক অনিশ্চয়তার অবশান হবে। পিতার সাহায্য পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সময়। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ঠিকাদারী কাজের সুযোগ পাবেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের দিনটে ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার্থে দূরে কোথাও যাওয়ার সুযোগ পাওয়া যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখা দেওয়া সকল বাধা দূর হয়ে আসবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার হবে। রাতে রাজনৈতিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে সম্মানিত হতে পারবেন।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার দিনটি আর্থিক ভাবে চাপের। পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পেতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় ভোগান্তির আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে অকারনে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগের উপযুক্ত সময় এখন নয়। তাই পুঁজিকে নিরাপদে রাখুন। রাতে বৈদেশিক কাজে অগ্রগতি। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের সময়।

মীন রাশি: মীনের জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। খুচরা ব্যবসায় আশানুুরুপ আয় রোজগারের দিন। তবে অংশিদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে জটিলতা। দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরো নমনীয় হতে হবে। অবিবাহিতদের বিয়ে-শাদীর যোগ প্রবল। ব্যবসায়ীক কাজে আপনাকে কৌশুলী হতে হবে। রাতে কারো চিকিৎসার জন্য বাড়তি অর্থর প্রয়োজন হয়ে পড়বে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope