আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী। কিছুদিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে নাটকীয় ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার পরেই জল্পনা ছিল, গেরুয়া শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। সূত্রের খবর, আর কিছুক্ষনের মধ্যেই বিজেপির সদর দফতরে হাজির হবেন তিনি। ৭ মার্চ মোদীর ব্রিগেডও থাকতে পারেন তৃণমূলের প্রাক্তন এই সাংসদ।
আরও পড়ুন: প্রথম দু’দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির




