Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

টিকিট না পেয়ে BJP তে রবীন্দ্রনাথ-জটু-সোনালি-দীপেন্দু বিশ্বাস, যোগ দিলেন অভিনেতা তনুশ্রীও

টিকিট না পেয়ে BJP তে রবীন্দ্রনাথ-জটু-সোনালি-দীপেন্দু বিশ্বাস, যোগ দিলেন অভিনেতা তনুশ্রীও

অভিনেতা তনুশ্রী চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে বিজেপিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালি গুহ। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের প্ৰাক্তন বিধায়ক জটু লাহিড়ি পদ্ম পতাকা তুলে নেন।

টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রাক্তন জাতীয় ফুটবলার তথা তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসও বিজেপিতে যোগ দেন। জল্পনা সত্যি করে মালদহের হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মও এদিন বিজেপিতে যোগ দেন। যদিও আগেই ব্যাপার আঁচ করে প্রার্থী বদলে দিয়েছে তৃণমূল। এছাড়াও তৃণমূলের মালদহের জেলা পরিষদের একাধিক সদস্য এদিন গেরুয়া শিবিরে নাম লেখান।

[আরও পড়ুন- দলবদলের জল্পনা, রাতারাতি হবিবপুরের প্রার্থী বদল তৃণমূলের]

আরও পড়ুন: কোলে তুলে নিলেন খুদেদের, দুহাত ভরে দিলেন চকোলেট, পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী

যাঁরা আজই দলে যোগ দিলেন তারা সবাই কি টিকিট পাবেন? রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উত্তর, সে সব পরে দেখা যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal