Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

International Women’s Day: নারী শক্তির কথা উল্লেখ করে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার কারিনার

International Women’s Day: নারী শক্তির কথা উল্লেখ করে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার কারিনার

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান নিজে একজন নারী হয়ে আন্তর্জাতিক নারী দিবসে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করে নারীশক্তিকে শুভেচ্ছা জানালেন। সোশ্যাল দুনিয়ায় এই প্রথমবার দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করলেন তিনি।

সোমবার International Women’s Day। সেই উপলক্ষে কারিনা তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে সদ্যোজাতকে কোলে নেওয়া একটি ছবি শেয়ার করেন। সাদা-কালো ফ্রেমে দেখা যাচ্ছে, এক রত্তি মায়ের বুকে মাথা দিয়ে শুয়ে আর করিনা ঠোঁটে মাতৃস্নেহ মাখানো হাসি। ছবির ক্যাপশনে লিখছেন, “there’s nothing women can’t do/ happy women’s day my loves.” সত্যিই তো এমন কোন কাজ নেই যা মেয়েদের দ্বারা সম্ভব নয়। এমনই একটি শক্তিশালী বাক্য যোগ করলেন তার পোস্টে।

আরও পড়ুন: দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন সুপারহিট অভিনেতা ঋষি কৌশিক! ‘মিঠাই’ পেতে চলেছে জোর টক্কর, ছোটপর্দা কাঁপাতে আসছেন অভিনেতা, বিখ্যাত লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন ঋষি কৌশিক

নেট দুনিয়ায় কারিনা এবং তাঁর সদ্যোজাতের ছবি প্রকাশে আসতেই বলিউডমহল থেকে শুরু করে ভক্তমহল শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে কারিনার কমেন্ট বক্স।

পরিচয়পর্ব সারলেও সন্তানের নাম প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তৈমুরের নাম নিয়ে বিতর্কের বিষয়টি মাথায় রেখেই সইফ-করিনা দ্বিতীয় সন্তানের বেলায় বেশ সাবধানী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment