Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৭ই মার্চ ২০২১

বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৭ই মার্চ ২০২১

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি। ১৭ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শনির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যাঃ ৮,১৭,২৬। আপনার শুভ বর্ণ: হলুদ ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও নীলা। আজকের দিনের শুভ রং: আজ হলুদ ও নীল বর্ণের বস্ত্র পরিধানে শুভ ফল পেতে পারেন। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম: সকাল: ৬:১৮-৭:৩৮, ১০:০৫-১১:৪৪,দুপুর: ৩:৫০-৫:২৯ রাত: ৭:০৫-১০:৫৮,২:২৫-৬:১৭ এর মধ্যে। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি রাত: ৯:৫৯ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে। আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য: রাত: ৯:৫৯ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক কাজে ব্যস্ততার। রাজনীতিবিদ ও সমাজকর্মীদের দিনটি সামাজিক ও দাতব্য কাজে অংশ নেওয়ার। সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। প্রভাবশালী লোকের সাহায্য পেতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। দূরে কোথাও যাত্রা করতে পারেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কোনো অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। সাংসারিক কেনাকাটায় ব্যয় বৃদ্ধির দিন। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভের আশা করতে পারেন।

আরও পড়ুন: আজকের রাশিফল বৃহস্পতিবার ১১ নভেম্বর

মিথুন রাশি: প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম। আজ কোনো বন্ধুর বিপদে পাশে দাড়াতে হবে। বড় ভাই বোনের কাছ থেকে ব্যবসা করার মতো কিছু পূঁজি পেতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া কিছু টাকা পাওয়ার যোগ।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সুনাম ও সম্মান বৃদ্ধির। সামাজিক দাতব্য কাজে সম্মানিত হবেন। পিতার সাহায্য পাওয়াতে সাংসারিক ক্ষেত্রে সফল হবেন। পৈত্রীক স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। প্রভাবশালী আত্মীয়র সাহায্য পাবেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি বিদেশ যাত্রার জন্য অনুকূল। ভাগ্য উন্নতিতে কোনো শিক্ষককে পাশে পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ের চর্চায় সফল হতে পারবেন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকাই হবে উত্তম।

আরও পড়ুন: বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১০ ডিসেম্বর ২০২০

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার পুরোন দেনা পাওনা সংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। অকারনে কোনো আর্থিক ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। আজ কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ পেতে পারেন। ঋণ বিষয়ে সতর্ক হতে হবে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। অংশিদারী ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো আলোচনার জন্য দিনটি উত্তম। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার শারীরিক দিক ভালো যাবে না। কাজের লোকের জন্য গৃহে কোনো অশান্তির আশঙ্কা। রাগ ও জেদ দমন করতে হবে। কারো সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানোই ভালো। মূল্যবান দ্রব্য সামলে রাখতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার প্রেম ভালোবাসার দিন। প্রিয় জনের সাথে কোথাও ঘুড়তে যেতে পারেন। সন্তানের মানসিক বিকাশে তাকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যেতে হয়। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে চলেছে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভের আশা।

কুম্ভ রাশি: কুম্ভের জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার। আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী বন্ধুর সাথে আলোচনা করতে পারেন। প্রকাশক সাংবাদিক ও গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ছোট ভাই বোনের বিবাহশাদীর আলোচনায় অগ্রগতির দিন।

মীন রাশি: মীনের জাতক জাতিকার স্বপ্ন পূরণের দিন। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সঞ্চয়ের চেষ্টা হবে সফল। হোটেল রেস্তোরা ও ফাষ্টফুড ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope