ভোট প্রচারে আজ মেচেদা জনসভায় মমতা ব্যানার্জি। এর আগে পটাশপুর এবং এগরাতে জনসভা করেছেন তিনি। নির্বাচনের আগে বাংলার মা-বোনেদের হাত খরচ হিসেবে প্রতিমাসে ৫০০ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা ব্যানার্জি।
শুধু তাই নয়, কলেজ ও ইউনিভার্সিটির পড়ুয়াদের পড়াশোনা খরচ চালাতে ১০ হাজার টাকার credit card তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিন মেচেদার জনসভায় বিজেপিকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন, “এই ভোট নিছক ভোট নয়। এই বিজেপি শুধু বিজেপি নয়। এরা রাবণের দল, মেয়েদের উপর অত্যাচারকারী দল, দাঙ্গাবাজের দল।” এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। নাম উল্লেখ না করে শুভেন্দুকে “গদ্দার” বলেছেন মমতা।
আরও পড়ুন: খুব শীঘ্র চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো, ট্রায়াল রানে রেকর্ড গতিতে ছুটল চাকা