Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

পরবর্তী CJI হিসেবে এন ভি রামানার নাম সুপারিশ প্রধান বিচারপতি বোবডের

পরবর্তী CJI হিসেবে এন ভি রামানার নাম সুপারিশ প্রধান বিচারপতি বোবডের

২৩ এপ্রিল অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডে। অবসরের আগে আইন মন্ত্রককে চিঠি পাঠিয়ে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রামানার নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি বোবডে।
প্রথা অনুযায়ী, এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর সবচেয়ে সিনিয়র বিচারপতি রামানা। তাই প্রধান বিচারপতির অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ।
দস্তুর হল, বর্তমান প্রধান বিচারপতির সুপারিশ করা নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। পরে সেই নাম রাষ্ট্রপতির কাছে যায়।
আগামী মাসেই অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবডে। তাই তাঁর উত্তরসূরীর নাম সুপারিশ করতে বলা হয় আইনমন্ত্রক থেকে। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি দিয়ে এ বিষয়ে মতামত জানান বোবদে। সেখানেই বিচারপতি রামানার নাম সুপারিশ করেন বর্তমান প্রধান বিচারপতি।
১৯৫৭ সালে ২৭ আগষ্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পোন্নাভরম গ্রামে জন্ম বিচারপতি রামানার। কর্মজীবনের সূচনা ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি। একজন আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার বিপুল অভিজ্ঞতা তাঁর। দেওয়ানি থেকে শুরু করে ফৌজদারি, সাংবিধানিক, শ্রম, পরিষেবা ও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। ২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন এন ভি রামানা। এরপর ২০১৩ সালের ১০ মার্চ থেকে ২০১৩ সালের ২০ মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন: বিরাট, রোহিত, ধোনিদের ছেড়ে বিশ্বকাপের জন্য শুধু রবীন্দ্র জাদেজাকেই কেন শুভেচ্ছা জানালেন মোদী?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice