Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

ADG পশ্চিমাঞ্চল, ডায়মন্ড হারবারের ডিএম সহ একাধিক IAS-IPSকে অপসারণ কমিশনের

ADG পশ্চিমাঞ্চল, ডায়মন্ড হারবারের ডিএম সহ একাধিক IAS-IPSকে অপসারণ কমিশনের

বাংলায় ফের অপসারিত আমলা পর্যায়ের ৫ অফিসার। নবান্ন সূত্রে খবর, ADG পশ্চিমাঞ্চল, কলকাতা পুলিশের ডিসি সাউথ, ঝাড়গ্রাম, কোচবিহারের এসপি এবং ডায়মন্ড হারবারের ডিএমকে অপসারিত করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে কাউকেই আর ভোটের কাজে লাগানো হবে না বলে কমিশন সূত্রে খবর। 

মূলত বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরই কমিশন এই ৫ জনকে অপসারিত করল বলে মনে করা হচ্ছে। 

এর আগে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থকে পদে রেখে ভোটের কাজে নিষ্ক্রিয় করেছিল কমিশন। 

আরও পড়ুন: মমতা ব্যানার্জির বাড়িতে কেমন হল কালীপুজো? দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal