১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। একুশের নির্বাচনের মূল রণক্ষেত্র নন্দীগ্রামে শেষ মুহূর্তে প্রচারের ঝড় রাজনৈতিক দলগুলির। ভোটের মুখে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দিনভর রোড শো, জনসভার কর্মসূচি মমতা ব্যানার্জির।
রবিবার মমতার নন্দীগ্রাম-কর্মসূচিতে ছিল ২ টি জনসভা। বিকেল ৪ টেয় রেয়াপাড়া শিব মন্দিরে দোল মেলায় হাজির হয়েছিলেন তিনি। এরপর বিকেল সাড়ে ৪ টেয় বিরুলিয়ায় জনসভা করেন।
সোমবার, প্রথমে রোড শো দিয়ে শুরু। এরপর দুপুর দেড়টায় ঠাকুরচকে জনসভা। দুপুর ২ টোয় বয়াল ২ নম্বর পঞ্চায়েতে সভা করে বিকেল সাড়ে ৩ টেয় আমদাবাদ হাইস্কুলের মাঠে সভা।
মঙ্গলবারের প্রচার কর্মসূচিতে রয়েছে রোড শো এবং ৩ টি জনসভা। সকাল ১১ টায় ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচুড়া বাজার পর্যন্ত রোড শো। হুইলচেয়ারে বসেই রোড শো করবেন মমতা। দুপুর ১ টায় সোনাচুড়ায় জনসভা করে দুপুর ২ টো নাগাদ বাসুলিচক লকগেটে সভা। দুপুর ৩ টেয় ভেকুটিয়ায় প্রচার সভায় উপস্থিত থাকবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: বাঙালির প্রিয় পোস্ত বাঙালায় কেন চাষ হবে না? প্রশ্ন তুলে দিল্লির কাছে বিশেষ আবেদন মুখ্যমন্ত্রীর




