Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

WB Election 2021: তারকেশ্বরে BJP প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ TMC’র বিরুদ্ধে

WB Election 2021: তারকেশ্বরে BJP প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ TMC’র বিরুদ্ধে

তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর এজেন্টকে মারধর। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে বুথে ঘোরার সময় মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

জানা গিয়েছে, স্বপন দাশগুপ্তের সঙ্গেই ছিলেন অরিন্দম চক্রবর্তী নামে ওই এজেন্ট। প্রথমে বুথে ঢোকার সময় তাঁকে ভয় দেখানো হয়। এরপর তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এতে মাথা ফাটে অরিন্দমের। প্রাথমিক চিকিৎসার জন্য ওই এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন- WB Election 2021: নির্মল মাজির ওপর হামলার অভিযোগ, মাথা বাঁচাতে হেলমেট পড়লেন তৃণমূল প্রার্থী]

আরও পড়ুন: রাজ্যের ৩৬ টি পুর এলাকায় অশান্তি হতে পারে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার নির্দেশ কমিশনের

অন্যদিকে তারকেশ্বরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জুতো পেটা করা হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal