বাঙালির রক্তে বাংলা দখল করতে চায় বিজেপি। একবার বোতাম টিপবেন আর একটা করে থাপ্পর পড়বে বিজেপির গালে। শুক্রবার বারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেক ব্যানার্জির।
রাত ফুরোলেই পঞ্চম দফার ভোট। তাই ষষ্ঠ দফার প্রচারে ব্যস্ত সবকটি রাজনৈতিক দল। এদিন বারাকপুরে রোড শো করেন অভিষেক ব্যানার্জি। রোড শো শেষ করে সভায় বলেন, বাঙালির রক্তে বাংলা দখল করবে? রোজ ৫ জন করে বাঙালি খুন করবে আর সোনার বাংলা গড়বে বিজেপি? মমতাকে বঙ্গবাসীর ভোট হোক বহিরাগতদের গালে থাপ্পর।
দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনা আবহের কথা তুলে মোদী-শাহকে অভিষেকের খোঁচা, বাংলায় করোনা ছেয়ে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারি করছেন। এদের কাছে মানুষের জীবন মূল্যবান নয়। এরা শুধু বাংলা দখল করতে চায়।
আরও পড়ুন: দাম বাড়লো ‘বাংলার ডেয়ারি’ দুধের, লিটার প্রতি দাম বেড়েছে ২ টাকা
এদিন জনসভায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির গলায় আত্মবিশ্বাসের সুর। বলেন, বারাকপুরে ১ নং এ তৃণমূল রয়েছে। ২-৩ এ লড়াই করছে বিজেপি-সংযুক্ত মোর্চা।