Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

Corona Second Wave: আগামী সোমবার পর্যন্ত সম্পূর্ণ লকডাউন রাজধানী দিল্লিতে

Corona Second Wave: আগামী সোমবার পর্যন্ত সম্পূর্ণ লকডাউন রাজধানী দিল্লিতে

লাগাম ছাড়া করোনা সংক্রমণের জের, রাজধানী দিল্লিতে আজ, ১৯ এপ্রিল মধ্যরাত থেকে সম্পূর্ণ কার্ফু জারি করল দিল্লি সরকার। লকডাউন চলবে আগামী সোমবার সকাল পর্যন্ত।

আরও পড়ুন: মাদ্রাজ আইআইটি ক্যান্টিনে নিরামিষাশীদের জন্য আলাদা হাত ধোওয়ার জায়গার নোটিশ ঘিরে বিতর্ক

সারা দেশেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। মহারাষ্ট্র, দিল্লি, প্রভৃতি রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। মহারাষ্ট্রে কিছুদিন আগেই আংশিক লকডাউন জারি হয়েছিল। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ছুটির দিনে সম্পূর্ণ লকডাউন লাগু করেছে যোগী সরকার। দিল্লিতেও কিছুদিন আগে সপ্তাহের শেষ দিনে লকডাউন ঘোষণা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। যার জেরে এদিন রাত থেকে ৬ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দিল্লির কেজরিওয়াল সরকারের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation