Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

১০০ জন চালক-গার্ড সংক্রমিত, ফের ব্যাহত রেল পরিষেবা

১০০ জন চালক-গার্ড সংক্রমিত, ফের ব্যাহত রেল পরিষেবা

শিয়রে করোনা! এক ধাক্কায় ১০০ জন ট্রেন চালক এবং গার্ড করোনা সংক্রমিত। তার জেরে মঙ্গলবারও বাতিল হল একাধিক ট্রেন।

পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫৬ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ১০০ জন চালক ও গার্ড করোনায় সংক্রমিত হওয়ায় ট্রেন বাতিল করতে হয়। এদের মধ্যে যেমন লোকাল ট্রেনের চালক রয়েছেন, তেমনই রয়েছেন এক্সপ্রেস ট্রেনেরও চালক। তবে, হাওড়া শাখায় এখনও ট্রেন বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

করোনার জেরে গত সপ্তাহ থেকেই শিয়ালদা শাখায় ট্রেন বাতিল করা হচ্ছে। গার্ডের অভাবে শুক্রবার শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন শাখার একাধিক ট্রেন বাতিল ছিল। গত সপ্তাহে একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা সংক্রমিত হয়ে পড়েন। তার রেশ সোমবারও বজায় ছিল। ২৫ টি ট্রেন বাতিল করা হয় সেদিন। করোনা আবহে মঙ্গলবারও ব্যাহত হল রেল পরিষেবা।

আরও পড়ুন: ২০২২ সালের মার্চের মধ্যেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে Underwater Metro, দাবি কেএমআরসিএলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal