Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

করোনায় মৃত্যু সীতারাম ইয়েচুরির সাংবাদিক ছেলের, বয়স হয়েছিল ৩৫

করোনায় মৃত্যু সীতারাম ইয়েচুরির সাংবাদিক ছেলের, বয়স হয়েছিল ৩৫

করোনায় মৃত্যু হল সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির। বয়স হয়েছিল ৩৫ বছর। নিজেই ট্যুইট করে এই খবর দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক।

দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন, অবস্থার অবনতি হওয়ায় আশিসকে ভর্তি করা হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। রাজধানীতেই একটি সর্বভারতীয় সংবাদপত্রে কর্মরত ছিলেন আশিস।

ট্যুইটে সীতারাম লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ আমি আমার বড় ছেলে আশিসকে হারিয়েছি। ও করোনা পজিটিভ ছিল।
জীবনের চরম শোকের মুহূর্তেও সৌজন্য ভোলেননি বর্ষীয়ান এই রাজনীতিক। ট্যুইটের দ্বিতীয় অংশে লেখেন, এতদিন আমাদের পাশে যে সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: অবৈধ খনন রুখতে গিয়ে মাফিয়াদের হাতে খুন DSP, পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল পুরী, আতঙ্কে হোটেল ছাড়া পর্যটকরা

সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যুর খবরে হতবাক রাজনৈতিক মহল। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন শশী থারুর থেকে মমতা ব্যানার্জি।

দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। যা সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation