Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

একেই রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ লাগাম ছাড়া। এর মধ্যে বঙ্গে নতুন ত্রাস ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস।

শুক্রবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এই পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নয়া গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর।

গাইডলাইনে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্কের সঠিক ব্যবহার জরুরি। বিশেষ করে ধূলো-বালিময় এলাকায় গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, প্রত্যেকটি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলার জন্য একটি আলাদা করে বিশেষজ্ঞ টিম তৈরি করতে হবে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ব্ল্যাক ফাঙ্গাস রোগীকে কী কী ওষুধ দিতে হবে এবং তার ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বর্ধমানের পানাগড়ে হবে সার তৈরির কারখানা, অনুমোদন দেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ২০ জন সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিস পরিস্থিতি ও তার চিকিত্সা সংক্রান্ত বিষয় তদারকি করবে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই দুটির মধ্যে যে কোনও একটি হাসপাতালকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিত্সায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাত সহ দেশে একাধিক রাজ্যে এই সংক্রমণের হদিশ মিলেছিল। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal