Take a fresh look at your lifestyle.

ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বুধ-বৃহস্পতিবার বন্ধ হাই কোর্ট, পিছোল নারদ শুনানি

২৬ মে, বুধবার কলকাতা হাই কোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি। সোমবার ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ মামলার পরবর্তী শুনানি ধার্য করে বুধবার। কিন্তু ঘূর্ণিঝড় যশের কারণে আদালতে বুধবার ও বৃহস্পতিবার সমস্ত কাজ বন্ধ থাকবে। তাই পিছিয়ে গেল নারদ মামলার শুনানি।

কলকাতা হাই কোর্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড় যশের জেরে ইন্টারনেট সংযোগ, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক কাজে প্রভাব পড়তে পারে। তাই আগামী বুধবার (২৬ মে) এবং বৃহস্পতিবার (২৭ মে) কোর্টের সমস্ত কাজ বন্ধ থাকবে। পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গিয়েছে।   

এদিকে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শুনানি।  

Comments are closed.