Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

আচমকা অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

আচমকা অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

আচমকাই শারীরিক অবস্থার অবনতির জের। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সূত্রের খবর, সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নীচে নেমে যায়। এরপর ডাক্তাররা আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতে রাখার ঝুঁকি নেননি। দ্রুত অ্যাম্বুলেন্সে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুদ্ধদেব বাবুকে। 

আরও পড়ুন: বিজেপি সরকারকে উৎখাত করে ফের ব্রিগেড সমাবেশের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক’দিন আগেই সস্ত্রীক করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। মীরা ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সোমবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal