রাজ্যে চলমান করোনা লকডাউন। কোভিড প্রোটোকল বলছে, জরুরি কাজ ছাড়া বাইরে বেড়নো নিষিদ্ধ। টলিপাড়াতেও সেই প্রভাব পড়েছে। বন্ধ শুটিং। তাই ঘরেই চলছে অবসরযাপন।
শুটিং বন্ধ থাকার দরুন ঘরবন্ধি রুক্মিণী মৈত্র। তার উপর আবার কয়েকদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন। যদিও সেসময় ছবির কাজে মুম্বইতে ছিলেন তিনি। সুস্থ হতেই কলকাতায় ফিরে আসেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই মজার ছবি ও ভিডিয়ো শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবার পরিবারের ‘ফেভারিট’ সদস্যের সঙ্গে তোলা একটি ভিডিও শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে।
গৃহবন্ধি সময়ে নিজেকে ভাল রাখতে বর্তমানে তাঁর একমাত্র সঙ্গী আমাইরা। সম্পর্কে আমাইরা রুক্মিণীর দাদার মেয়ে। তিনি ও দেব প্রায়ই ফ্রেমবন্দি হন পরিবারের এই খুদে সদস্যর সঙ্গে। রুক্মিনীর দাদা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তবে এই মুহূর্তে সবাই কলকাতায় আছেন। আর তাই জমে উঠেছে পিসি-ভাইঝির জুটি।
এই সপ্তাহের শুরুর দিকে রুক্মিনী আমাইরার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে তিনি লিখেছেন, অন পপুলার ডিমান্ড। তার মানে বোঝাই যাচ্ছে রুক্মিণী-আমাইরার জুটি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আরও পড়ুন: নতুন নামে চমক দিলেন অভিনেত্রী পূজা, আদর করে ছেলের নাম কি রাখলেন?
View this post on Instagram
মুম্বইতে থাকাকালীন করোনা সংক্রমিত হয় রুক্মিণী। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে ১৪ দিনের নিভৃতবাসের থাকার পর সুস্থ হয়ে ফিরে আসেন কলকাতায়। এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, হাসপাতালে থাকার সময়ে একটা পয়েন্টে মনে হচ্ছিল আর বোধহয় পারব না। বুক ফেটে কান্না আসত। মনে হতে শুরু করেছিল, পারব তো বেঁচে ফিরতে! সঙ্গে অকপটে জানিয়েছিলেন দেবকে মিস করার কথা। বলেছিলেন, মনে হত যেন কতদিন হয়ে গিয়েছে ওর মুখটা দেখিনি। টলিপাড়ার গুঞ্জন, খুব শীগ্রই দেব-রুক্মিনীর জুটি পরিনতি পেতে চলেছে।



