কয়েক মাস আগেই বেবি শাওয়ারের ছবি প্রকাশ্যে এসেছিলো টলি বনাম বলি অভিনেত্রী পুজা বন্দ্যোপাধ্যায়ের। দু মাস হল পূজার কোল আলো করে এসেছে তার প্রথম পুত্র সন্তান। কিছুদিন আগেই তার ছেলের নামকরণের অনুষ্ঠানও করা হয়। জন্মের প্রথম দু মাস ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও অবশেষে পূজা নিজেই এবার তার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এর আগে তার ছেলের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলেও ছেলের মুখে স্টিকার বসিয়ে ছবি আপলোড করেছিলেন পূজা। কিন্তু এদিন ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পুজা তার ছেলের ছবি দিয়ে তার নামও লেখেন।
শ্রী কৃষ্ণ ও মহাদেবের নাম মিলিয়ে পূজা তার ছেলের নাম রেখেছে কৃশিব। এই ছবি এবং নামের অভিনবত্ব প্রকাশ্যে আসতেই পূজার অনুগামীরা তাকে বাহবা দিতে শুরু করেন। এমনকি এই ছবিও ভাইরাল হয়। এর আগে বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন পূজা। সম্প্রতি বাংলা ছবিতেও একজন জনপ্রিয় মুখ পূজা। তবে চলতি বছরে করোনা এবং তার প্রেগনেন্সির কারণে অনেক দিন ধরেই তিনি বাড়িতে ছিলেন। চলতি বছরে হইচই এ ‘পাপ’ নামক এক ওয়েব সিরিজে দেখা গেলেও অনেক দিন ধরে বড় পর্দায় দেখা যায়নি পূজাকে। শোনা গিয়েছে আগামী বছরে সামাজিক মতে সব নিয়ম মেনে এবং ছেলেকে নিয়েই কুনাল ভারমার সাথে সাত পাকে বাঁধা পড়বেন পূজা। ২০১৭ সালে ১৬ অগাস্ট বাগদান সারলেও সামাজিক মতে বিয়ে করা হয়নি এই জুটির, এবার শীঘ্রই চার হাত এক হওয়ার সাক্ষী হবে ছোট্ট কৃশিব।
আরও পড়ুন: অমিতাভ বচ্চন অসুস্থ, হবে অস্ত্রোপচার, স্বয়ং জানালেন
View this post on Instagram
View this post on Instagram



