যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে দক্ষিণ ২৪ পরগনায় ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর যাবেন তাঁরা।
প্রথমে কথা ছিল সোমবারই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু পরে কর্মসূচির পরিবর্তন হয়। জানা যায়, সোমবার সড়কপথ ও জলপথে দক্ষিণ ২৪ পরগণার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা।
কেন্দ্রীয় দল দুই ভাগে ভাগ হয়ে একটি দল পাথরপ্রতিমায় গেছে। অন্যদল গদখালি। পাথরপ্রতিমার প্রশাসনিক অধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। অন্য দল সড়কপথে যাবে গদখালি। সেখান থেকে গোসবা। জানা গেছে সোমবারই দিল্লিতে রিপোর্ট পাঠাবেন তাঁরা।
আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতাকে পরাজিত করে নর্থ চ্যানেল জয় করার লক্ষ্যে জলে নামছেন হাওড়ার সাঁতারু
ইতিমধ্যেই নবান্নের কাছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের খবর পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের অর্থ দফতরের সঙ্গেও একটি বৈঠক করবে।