Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

দুষ্টুর শিরোমণি রুক্মিণী-আমাইরা! পিসি-ভাইঝির অত্যাচারে ঘুম ভাঙল দেবের

দুষ্টুর শিরোমণি রুক্মিণী-আমাইরা! পিসি-ভাইঝির অত্যাচারে ঘুম ভাঙল দেবের

পিসি-ভাইঝির দুষ্টুমিতে উতপ্ত দেব। দেবের বাড়ি গিয়ে রুক্মিণীর দাদার মেয়ে আমাইরা অভিনেতার ঘুম ভাঙালো থক থকে জেলি দিয়ে। কখনও আবার দেখা যাচ্ছে, দেবের চুলে স্পা করে দিচ্ছে আমাইরা। কখনও আবার এক সঙ্গে বসে কেক কাটছেন।

 

আরও পড়ুন: ক্যামেরার পেছনে থাকে প্রতি মুহূর্তের স্ট্রাগল, রহস্য ফাঁস করলেন টলি অভিনেত্রী ঋতাভরী

লকডাউনে বাইরে বেরনোয় কড়া নিষেধাজ্ঞা। জরুরি কাজ ছাড়া বাইরে বেড়নো নিষিদ্ধ। এই লকডাউনের প্রভাব টলিপাড়াতেও পড়েছে। বন্ধ শুটিং। তাই কলাকুশলিদের ঘরেই চলছে অবসরযাপন।

শুটিং বন্ধ থাকার দরুন ঘরবন্ধি রুক্মিণী মৈত্র। এরই ফাঁকে একদিন আমাইরাকে নিয়ে হাজির রুক্মিণী। সেখানে গিয়ে দেখেন ঘুমাচ্ছে দেব। ব্যাশ আর কি! পিসি-ভাইঝি মিলে অ্যাটাক দেবকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

দেব পেশাগত দিক থেকে একজন অভিনেতা হলেও তিনি একজন সাংসদ। তাই তাঁর সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের মুহূর্ত খুব একটা উঠে আসেনা। তাও মাঝে মধ্যে আমাইরা সঙ্গে মজার ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেতা।

কিছুদিন আগেই রুক্মিণী পরিবারের ‘ফেভারিট’ সদস্যের সঙ্গে তোলা একটি ভিডিও শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। গৃহবন্ধি সময়ে নিজেকে ভাল রাখতে বর্তমানে রুক্মিণীর একমাত্র সঙ্গী আমাইরা। সম্পর্কে আমাইরা রুক্মিণীর দাদার মেয়ে। তিনি ও দেব প্রায়ই ফ্রেমবন্দি হন পরিবারের এই খুদে সদস্যর সঙ্গে।

এই মুহূর্তে রুক্মিণী-আমাইরার জুটি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। দু’জনে মিলে খুনসুটি করছেন আর দেবকে উতপ্ত করছে।

মুম্বইতে থাকাকালীন করোনা সংক্রমিত হয় রুক্মিণী। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে ১৪ দিনের নিভৃতবাসের থাকার পর সুস্থ হয়ে ফিরে আসেন কলকাতায়। এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, হাসপাতালে থাকার সময়ে একটা পয়েন্টে মনে হচ্ছিল আর বোধহয় পারব না। বুক ফেটে কান্না আসত। মনে হতে শুরু করেছিল, পারব তো বেঁচে ফিরতে! সঙ্গে অকপটে জানিয়েছিলেন দেবকে মিস করার কথা।

এই মুহূর্তে মুম্বইয়ে শুটিং য়ের পাট চুকিয়ে কলকাতায় ফিরেছেন রুক্মিণী। অন্যদিকে, ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে রয়েছেন দেব। টলিপাড়ার গুঞ্জন, খুব শীগ্রই দেব-রুক্মিনীর জুটি পরিনতি পেতে চলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment