বলিউডের অতি পরিচিত নাম ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশত সেনগুপ্ত। মুম্বই বাসিন্দা হলেও টলিউড-বলিউড সমতালে কাপিয়েছেন এই দম্পতি। তাঁদের অনস্ক্রিন-অফস্ক্রিন কেমিস্ট্রি এক্কেবারে নজরকাড়া। তবে বর্তমানে টলিগঞ্জে আলোচনার বিষয়বস্তু এই দম্পতি।
টলিপাড়ার জোর গুঞ্জন, সোয়েটার ছবির নায়িকা যুব ক্রাস ইশা সাহার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত! আর সেই কারণে বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন টালমাটাল।
বহু চর্চিত এই প্রেমের কাহিনি শুরু হয়েছে মাস ছয়েক আগে। ইন্দ্রনীল এবং ইশা সেই সঙ্গে ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে কাজ করেছেন। সেই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছিলেন ইন্দ্রনীল, বিপীরতে ছিলেন ইশা সাহা।
সূত্রের খবর, শ্যুটিং সেটেই নাকি দু’জনের বন্ধুত্বের শুরু। সেই সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হয়। ইন্দ্রনীল-বরখার মজবুত সম্পর্কের কথা ভেবে অনেকেই বিষয়টা এড়িয়ে গেছিলেন ঠিকই। তবে জল্পনার জল এবার কলকাতা পেরিয়ে মুম্বই পৌঁছে গিয়েছে।
গত মার্চে ইন্দ্রনীল-বারখার ১৩তম বিবাহবার্ষিকী ছিল। সেদিনই একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায়। ব্যাস সেই শেষ। তারপর থেকে আশ্চর্যজনকভাবে বরখার প্রোফাইল ইন্দ্রনীলহীন, অন্যদিকে ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম পোস্টেও দেখা গেল না স্ত্রী বারখাকে। তবে কী সত্যিই ভাঙ্গন সম্পর্কে? এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হলে গুঞ্জন অস্বীকার করেছেন বরখা।
আরও পড়ুন: একরাশ গুঞ্জনের মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল যশ-নুসরতকে
View this post on Instagram
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই নাকি একসঙ্গে থাকছেন না এই দম্পতি। তবে ডিভোর্সের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি দু’জনে। এই ত্রিকোণ সম্পর্কের তৃতীয় ব্যক্তি কী বলছেন? ইশার এই ব্যাপারে স্পষ্ট বলেন, এই ব্যাপারটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার জীবনে এরকম কিছু ঘটছে বলে অন্তত আমি নিজে জানি না। ইশা আরও বলেন, ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ইন্দ্রনীলের সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই। এই গুঞ্জন আদৌতে কতটা সত্যি তা সময় বলবে।




