Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

এবার সবার সামনে রিনির পর্দা ফাঁস করলো উর্মি! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন এপিসোড, ভাইরাল ভিডিও

এবার সবার সামনে রিনির পর্দা ফাঁস করলো উর্মি! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন এপিসোড, ভাইরাল ভিডিও

জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। ফলাফল হিসেবে টিআরপি তালিকাতেও ভালো ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক। পাশাপাশি ধারাবাহিকের মুখ্য চরিত্ররা হয়ে উঠেছেন দর্শকদের অত্যন্ত কাছের। তবে এবার ধারাবাহিকের নতুন এপিসোড তুমুল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। কারণ সেখানেই ধারাবাহিকের ভিলেন রিনির পর্দা ফাঁস করতে দেখা গেল ধারাবাহিকের নায়িকা উর্মিকে।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী সিরিয়ালের নায়ক টুকাইদাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক। যার একদিকে ছিল নায়িকা উর্মি এবং অপরদিকে আছে ভিলেন রিনি। তবে এবার সকলের সামনে রিনির পর্দাফাঁস করতে দেখা গেল উর্মিকে। প্রসঙ্গত এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমী দাস যিনি কিছুদিন আগেই জানিয়েছেন অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা।

দর্শকদের একাংশ মনে করছেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে আর দেখতে পাওয়া যাবেনা অভিনেত্রী মিশমী দাসকে। এবার সেই কারণেই ধারাবাহিকের গল্পে তার চরিত্রের সমস্ত জারিজুরি শেষ করে দেওয়া হলো। যাতে তার চরিত্রের প্রয়োজনে ফুরিয়ে যায় ধারাবাহিকে। বলাই বাহুল্য দর্শকরা এদিন জানিয়েছেন ভিলেনের চরিত্রে মিশমীর অভিনয় তারা খুব মিস করতে চলেছেন।

আরও পড়ুন: ‘সর্বজয়া’ ওরফে দেবশ্রী রায় আসলে তীর্থস্থানের মত, তার ছোঁয়ায় ধুয়ে যায় সব পাপ’! এবার ফেসবুকে তুমুল ভাইরাল হল ‘সর্বজয়া’র নতুন প্রোমো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment