Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
27 June 2026

পোস্ট কোভিড এফেক্ট, একটি চোখে ৮০% দৃষ্টিশক্তি হারিয়েছেন সঙ্গীতশিল্পী পরমা ব্যানার্জি

পোস্ট কোভিড এফেক্ট, একটি চোখে ৮০% দৃষ্টিশক্তি হারিয়েছেন সঙ্গীতশিল্পী পরমা ব্যানার্জি

পোস্ট করোনা এফেক্ট। একটি চোখে ৮০% দৃষ্টিশক্তি হারিয়েছেন সঙ্গীতশিল্পী পরমা ব্যানার্জি। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তাঁর বামদিকের চোখে বিশাল বড় করে বাঁধা ব্যান্ডেজ, মুখে মাস্ক আর মাথায় হেড ক্যাপ।

তিনি জানিয়েছেন, সামান্য জ্বর ও সর্দিকাশি ছিল। সব টেস্ট করানোর পর কোনও সংক্রমণ পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ তাঁর বাঁ দিকের চোখ ঝাপসা হয়ে যেতে থাকে। এরপর ৮০ শতাংশ দৃষ্টিশক্তি চলে যায় পরমার।

কয়েকদিন আগেই করোনা সংক্রমিত হয়েছিলেন পরমা। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন।

আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের, তুঙ্গে তরজা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal