Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

দুধ থেকে ডিম, সাবান, শ্যাম্পু, বেবি ফুড, মূল্যবৃদ্ধির ঠেলায় নাজেহাল মধ্যবিত্ত

দুধ থেকে ডিম, সাবান, শ্যাম্পু, বেবি ফুড, মূল্যবৃদ্ধির ঠেলায় নাজেহাল মধ্যবিত্ত

পেট্রোল, ডিজেলের দাম আকাশছোঁয়া। সেইসঙ্গে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। মাছ, মাংস, ডিম, দুধ সবকিছুতেই হাত দিতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

একটা ডিমের দাম কোথাও কোথাও ১০ টাকা। মুরগির মাংসের দাম একলাফে অনেকটাই বেড়ে গেছে। দাম বেড়েছে দুধের প্যাকেটেরও। দেখা গেছে, গত তিনমাসে দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসের দাম ৩ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, রান্নার তেল, কাপড় কাচার পাউডার, চায়ের পাতা, টমেটো কেচ্যাপ, জ্যামের দাম অস্বাভাবিক পরিমাণে বেড়ে গেছে। এমনকি সেই তালিকায় নাম উঠেছে বাচ্চাদের খাবারেরও।

আরও পড়ুন: ১০০ দিনের কাজে বরাদ্দ টাকা কমানো হয়েছে, বাজেটের সমালোচনায় অমিত মিত্র 

১ জুলাই থেকে ডেয়ারি কোম্পানি আমূল দুধের দাম প্রতি লিটার প্রতি ২ টাকা বাড়ানোর কথা জানিয়েছে। গত দেড় বছর পর দুধের দাম বাড়ালো আমূল।

এরমধ্যেই বুধবার রাত থেকে দাম বেড়েছে রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু দাম বেড়েছে ২৫ টাকা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সঙ্গে দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের।

জানা গেছে, দাম বাড়তে চলছে বেশকিছু ইলেকট্রনিক জিনিসের। এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্রিজ ও এয়ার কুলারের দাম বাড়তে চলেছে। এর দামবৃদ্ধিত কারণ হিসেবে জানা যাচ্ছে, করোনার ফলে দেশে সব কারখানা বন্ধ ছিল। ফলে বন্ধ হয়ে যায় উৎপাদনও। বন্ধ ছিল কপার উৎপাদনের কাজ। আর এসব ইলেকট্রনিক দ্রব্যে কয়েল থাকে, যাতে কপারের ব্যবহার করা হয়। করোনার লকডাউনের জেরে কাক হারিয়েছেন বহু মানুষ। আবার কোথাও কোথাও ঠিক মত হচ্ছে না মাইনে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ায় সাধারণ মানুষ নাজেহাল।

আরও পড়ুন: পরিবারের লোকেদের পর স্বাস্থ্য সাথীর কার্ড করাবেন দিলীপ ঘোষ!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal