Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

মুকুল রায়ের স্ত্রী বিয়োগ, বাড়ি গিয়ে সমবেদনা মমতা, অভিষেক ব্যানার্জির

মুকুল রায়ের স্ত্রী বিয়োগ, বাড়ি গিয়ে সমবেদনা মমতা, অভিষেক ব্যানার্জির

চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা। মায়ের পাশে ছিলেন পুত্র শুভ্রাংশু। কলকাতায় একা রয়েছেন মুকুল রায়। মঙ্গলবার দুপুরে মুকুলের সল্টলেকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে আধঘণ্টার বেশি সময় ছিলেন তিনি। সমবেদনা জানান।

বেরিয়ে এসে মমতা ব্যানার্জি বলেন, তাঁরা সবাই ভেবেছিলেন কৃষ্ণা সুস্থ হয়ে ফিরে আসবে।

আগামীকাল সকালে শুভ্রাংশু মায়ের মরদেহ নিয়ে কলকাতা ফিরবেন। তারপর কাচরাপাড়ায় হবে মুকুল পত্নীর শেষকৃত্য।

আরও পড়ুন: পাখির চোখ ভবানীপুর, সুস্মিতা দেবের বিরুদ্ধেও প্রার্থী দেবে না বিজেপি; ট্যুইটে জানালেন শুভেন্দু

মমতা ব্যানার্জি মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় অভিষেক ব্যানার্জির গাড়ি। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার সময় অভিষেক গিয়েছিলেন শুভ্রাংশুর মাকে দেখতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal