ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করল তৃণমূল। আগরতলায় উত্তর বনমালিপুরে তৃণমূল সমর্থকরা মিছিল করে। খেলার ময়দানে নেমে দাপালেন তৃণমূল সাংসদরা।
খেলার মাঠে ছিলেন শান্তুনু সেন, প্রসূন ব্যানার্জি, অর্পিতা ঘোষ, আবীররঞ্জন বিশ্বাস। সকলের সাদা-কালো জার্সি পড়েছিল। তাতে লেখা জিতবে ত্রিপুরা।
ত্রিপুরায় খেলা হবে দিবসকে সফল করতে কয়েকদিন ধরেই ত্রিপুরায় রয়েছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ সহ আরও অনেকে। ছিলেন দোলা সেন, অপরূপা পোদ্দার। কিন্তু রবিবার সাবলুম নন্দীগ্রাম এলাকায় গিয়ে তাঁরা হামলার মুখে পড়েন। ত্রিপুরার পাশাপাশি গুজরাট এবং উত্তরপ্রদেশে খেলা হবে দিবস উপলক্ষ্যে ফুটবল ম্যাচের পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাতিল হয়ে যায় সেই ম্যাচ।




