Take a fresh look at your lifestyle.

১৪৪ ধারা লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, পুলিশকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

149

এর আগেও প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবার তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘন করার বিজেপি প্রার্থী উঠল। মঙ্গলবার প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে।

পুলিশ জানিয়েছে, নির্বাচনী বিধি ভেঙে প্রচার করছিলেন তিনি। কোভিডের সময় তিনি যে সংখ্যক সমর্থক নিয়ে প্রচার করছিলেন, তার অনুমতি নেই। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচারে যান বিজেপি প্রার্থী। সেখানে তাঁর সঙ্গে ছিল অনেক সমর্থক। বেআইনিভাবে জমায়েত করছিলেন তিনি বলে অভিযোগ ওঠে। পুলিশ তাঁকে সবথেকে বেশি ৪ জনকে প্রচার করার অনুরোধ করলে তা মানেননি প্রিয়াঙ্কা। এদিন ফের পুলিশের সঙ্গে বাগযুদ্ধ শুরু হয় তাঁর।

Comments are closed.