Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

ফের দাম বাড়ল ডিমের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলায় চিন্তা সাধারণ মানুষের

ফের দাম বাড়ল ডিমের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলায় চিন্তা সাধারণ মানুষের

দাম বাড়লো ডিমের। ৫০ পয়সা বাড়লো ডিমের দাম। কলকাতার সব বাজারেই প্রতি পিস ডিমের দাম ৭ টাকা হয়ে গিয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকেই বাড়তে শুরু করেছে মুরগির ডিমের দাম। অগাস্টে পাইকারি বাজারে সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকা জোড়ায় বিক্রি হওয়া ডিম এখন জোড়ায় ১২ টাকা ছাড়িয়েছে।

চলতি বছরের জুন মাসে দাম বেড়েছিল ডিমের। তখন ১ টাকা দাম বেড়েছিল প্রতি পিসে। সাড়ে ৬টাকায় গিয়ে দাঁড়িয়েছিল ডিমের দাম। এবার আরও ৫০ পয়সা দাম বাড়ল৷ দাম বেড়ে হল ৭ টাকা৷ দেশি মুরগি বা হাঁসের ডিমের দাম আরও বেশি৷

চালের দাম বেড়েছে আগেই৷ সব ধরণের চালের দামই বেড়েছে। প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত৷ মিনিকিট কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা, বেড়ে হয়েছে ৪৫ টাকা৷ মোটা চালের দাম কেজি প্রতি ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ টাকা৷ দুধের সর চালের দাম কেজি প্রতি ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫২ টাকা৷ বাঁশকাঠির দাম ছিল কেজি প্রতি ৫০ টাকা, বেড়ে হয়েছে ৬০ টাকা৷ বাসমতির দাম কেজি প্রতি ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা৷ গোবিন্দভোগ চালের দাম কেজি প্রতি ১০০ টাকা৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ।

আরও পড়ুন: অর্জুন সিংহের ভাটপাড়ার ১২ কাউন্সিলার তৃণমূলে ফিরছেন, পুরসভা বিজেপির হাতছাড়া হওয়ার পথে

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal