Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারস্লিপ বিলি করলেন বিধায়ক মদন মিত্র

ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারস্লিপ বিলি করলেন বিধায়ক মদন মিত্র

ভবানীপুরে উপনির্বাচন উপলক্ষ্যে প্রচারে সারলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করেছেন মদন মিত্র। এর আগেও তৃণমূল নেত্রীর নামে দেওয়াল লিখেছেন তিনি। কামারহাটির বিধায়ক হলেও মদন মিত্রের জন্মস্থান, রাজনীতি ভবানীপুর ঘিরে।

এদিন নিজের পাড়া ও গোটা ৭১ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি যান মদন। তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবলু সিংহ ও তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁকে বাইক চালাতেও দেখা যায়। তিনি মমতা ব্যানার্জির সমর্থনে হোর্ডিং, ফেস্টুন লাগান। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। প্রচারে রোজ যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচারে দেখা গেছে সুব্রত মুখার্জিকে। নিয়মিত সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে।

 

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে খামখেয়ালি বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, আর কী জানাচ্ছে হওয়া অফিস 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal