Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

ত্রিপুরায় তৃণমূলে যোগ কয়েকশো কর্মীর, আম্বাসায় নতুন পার্টি অফিস খুলল ঘাসফুল শিবির

ত্রিপুরায় তৃণমূলে যোগ কয়েকশো কর্মীর, আম্বাসায় নতুন পার্টি অফিস খুলল ঘাসফুল শিবির

ত্রিপুরায় বিজেপি, বাম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী। মঙ্গলবার ত্রিপুরা তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করে একথা জানানো হয়েছে। টুইটে কয়েকটি ছবি দেওয়া হয়েছে।

জানা গেছে, কয়েকশো কর্মীর মধ্যে বেশিরভাগ বিজেপি থেকে যোগদান করেছে। আর বিপ্লব দেবের বিধানসভা আসন থেকে তাঁরা যোগ দিয়েছেন তৃণমূলে। এদিন ত্রিপুরার ধলাই জেলার আম্বাসায় একটি দলীয় অফিস খোলা হয় তৃণমূলের তরফে। আর আম্বাসাতেই কয়েকশো কর্মী অন্য দল থেকে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ত্রিপুরার তৃনমূল নেতা সুভাষ ভৌমিক।

আরও পড়ুন: রাজ্যে করোনা প্রবণ ৭ টি এলাকা চিহ্নিত, মৃত্যু বেড়ে ৫, কিছু ক্ষেত্রকে ছাড়ের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ‘নিজের খেয়াল রাখবেন’, মমতাকে বললেন অভিজিৎ ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal