পুজো উপলক্ষ্যে টানা ১৬ দিন ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। পুজোর ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে আর শেষ হচ্ছে ২২ অক্টোবর। শুক্রবার ৮ অক্টোবর শেষ অফিস করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আবার অফিস খুলবে লক্ষীর পুজোর পর। শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষের জয়; ৪ কেন্দ্রের জয় নিয়ে ট্যুইট বার্তা মুখ্যমন্ত্রীর
পুজোয় গত বছরের মতন করোনাবিধি বজায় থাকছে এই বছরও। তবে হাইকোর্টের নির্দেশ, ডবল ভ্যাকসিন নেওয়া থাকলে পুজোর মণ্ডপে ঢুকে অঞ্জলী দেওয়া যাবে ও সিদুঁর খেলা যাবে। যানজট ও নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে কলকাতা পুলিশ।