Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

‘আপনারা বিবাহিত না অবিবাহিত?’ দশমী তে সিঁদুর খেলে নেটিজেনদের তুমুল প্রশ্নের মুখে সোহিনী, রাইমা ও তনুশ্রী

‘আপনারা বিবাহিত না অবিবাহিত?’ দশমী তে সিঁদুর খেলে নেটিজেনদের তুমুল প্রশ্নের মুখে সোহিনী, রাইমা ও তনুশ্রী

সম্প্রতি দুর্গা দশমী শেষ হয়েছে। বাঙালির জীবনে সবথেকে বড় উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে। আবারো সকলে কাজে ফিরছেন ধীরে ধীরে। সারাবছরই চারটে দিনের জন্যই অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। দশমীর দিন দুর্গা ঠাকুরকে বরণ করে তার সামনে সিঁদুর খেলা বাঙালির রীতি। এদিন বহু তারকাকেই সিঁদুর খেলতে দেখা যায়। সম্প্রতি বহু অভিনেত্রীর সিঁদুর খেলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সিঁদুর খেলার জন্য টলিউডের তিন অভিনেত্রী নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হয়েছেন।

দশমীর দিন মা দুর্গা কে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। তার পরনে ছিল লাল শাড়ি। সেই মণ্ডপেই লাল পাড় সাদা শাড়িতে রাইমা সেনকে দেখা গিয়েছে। লাল শাড়িতে দেখা গিয়েছে সোহিনী সরকারকেও। এদিন সিঁদুর খেলার জন্য এই তিন অভিনেত্রীকে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। সিঁদুর খেলার সময় তারা একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তারপরেই শুরু হয় নেটিজেনদের মন্তব্য করা।

এই ছবি অভিনেত্রীরা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ছিলেন। আর তারপর থেকেই নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলেছেন সিঁদুর কি এমনি এমনি পড়া যায়? আবার কেউ কেউ বলেছেন তারা আগে জানতেন এই তিন অভিনেত্রী অবিবাহিত তাহলে এখন কি তাদের বিয়ে হয়ে গিয়েছে! নেটিজেনদের এমন বিভিন্ন মন্তব্য সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীদের। তবে এইসব মন্তব্যকে সেভাবে পাত্তা দেননি অভিনেত্রীরা।

আরও পড়ুন: শুনতে পান না কানে, ঠোঁট পড়ে কথা বোঝেন, এদিকে যাত্রী হয়েও প্লেন উড়ালো তিতলি

সম্প্রতি এই পিন অভিনেত্রীর সিঁদুর খেলার যে ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে রাইমা সেনের মা মুনমুন সেনকে দেখা গিয়েছে। এছাড়াও দেখা গিয়েছে জুন মালিয়া, রনিতা দাস, উষসী চক্রবর্তী এছাড়াও তাদের পরিচিত বেশ কয়েকজনকে। সিঁদুর খেলার পর ঢাকের তালে একসাথে তাদের নাচতে দেখা গিয়েছে মণ্ডপের সামনে। সম্প্রতি সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment