Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

ইংলিশ-হিন্দি র‍্যাপের রিমিক্সে ‘ঠাকুর জামাই এলো বাড়িতে’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী স্বস্তিকা দত্তের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ইংলিশ-হিন্দি র‍্যাপের রিমিক্সে ‘ঠাকুর জামাই এলো বাড়িতে’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী স্বস্তিকা দত্তের! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে বহু সংগীত শিল্পীকেই বহুল প্রচলিত বাংলা লোকসংগীত এর গানগুলিকে নিজেদের মতো করে নতুন ভাবে উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন গায়িকা হৃতি টিকাদার। জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্না চক্রবর্তীর বিখ্যাত গান ‘ঠাকুর জামাই এলো বাড়িতে’ গানটিকে এবার নতুনভাবে মিউজিক ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা হলো সোশ্যাল মিডিয়ায়। এবং সেই মিউজিক ভিডিওতে উদ্দাম নাচতে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘কি করে বলবো তোমায়’খ্যাত স্বস্তিকা দত্তকে।

প্রসঙ্গত সুদর্শন চক্রবর্তীর কোরিওগ্রাফিতে স্বস্তিকার সঙ্গে এই ভিডিওর যোগ্য সঙ্গত করেছেন স্যান্ডি রং। ওয়েস্টার্ন ও বাংলা গানের ছন্দে তাল মিলিয়ে অসাধারণ ভাবে গোটা বিষয়টা পরিবেশন করেছেন অভিনেত্রী। শুভদ্বীপ বাগের ডিওপিতে তৈরি এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এদিন অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। বলাই বাহুল্য ভিডিও প্রকাশ হওয়া মাত্রই তা চরম ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

তবে এখনো পর্যন্ত ভিডিওটি কয়েক লাখ দর্শক দেখে ফেললেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী দর্শকদের কাছ থেকে। কারণ নেটিজেনদের একটি বড় অংশ গানটির সঙ্গে যেভাবে হিন্দি এবং ইংলিশ লাইন মেশানো হয়েছে তা মোটেও পছন্দ করেননি।তবে স্বস্তিকার অনুগামীরা জানিয়েছেন গোটা বিষয়টি অসাধারণ ভাবে উপস্থাপনা করেছেন তাদের প্রিয় অভিনেত্রী।

আরও পড়ুন: ‘সেলিব্রিটিদের ডিভোর্স হচ্ছে শুনলেই তা নিয়ে অত আলোচনার কি আছে?’, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র, শ্রীলেখার প্রশ্ন ভাইরাল সোশ্যালে, আরও এক চর্চিত তারকা জুটি ধনুশ ও ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment