Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

বিজেপির কাছে হারছে কংগ্রেস, আর বিজেপিকে হারাচ্ছে তৃণমূল, খড়দা থেকে অভিষেক ব্যানার্জি

বিজেপির কাছে হারছে কংগ্রেস, আর বিজেপিকে হারাচ্ছে তৃণমূল, খড়দা থেকে অভিষেক ব্যানার্জি

বিজেপির সুবিধা করতেই জোট করে কংগ্রেস। কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। খড়দা থেকে জানালেন অভিষেক ব্যানার্জি। শনিবার শোভনদেব চ্যাটার্জির সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই জনসভা থেকে অভিষেক ব্যানার্জি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বিজেপির কাছে হারছে কংগ্রেস, আর বিজেপিকে হারাচ্ছে তৃণমূল। যারা মানুষের কথা না ভেবে বারবার আদর্শ বিক্রি করে তারা মানুষের ভালো কখনই করতে পারেনা।

এদিন অভিষেকের মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। তিনি বলেন, বিজেপি বলে বেড়াচ্ছে,  বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনায় দিনহাটায় জিতবে বিজেপি। বাংলাদেশের মতন জঘন্ন ঘটনার রাজনৈতিক মাইলেজ নিচ্ছে বিজেপি। লজ্জা হওয়া উচিত। তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূলের সাংসদের ওপর হামলা করা হয়েছে। এর জবাব দেবে মানুষ। আগামীদিনে ত্রিপুরা বিজেপি শূণ্য হবে।

 

আরও পড়ুন: রাজ্যের মধ্যে দূরপাল্লার সরকারি বাস চলাচল শুরু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal