Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

কংগ্রেস, সিপিএম চৈত্র সেলের মতন তাঁদের দল বিজেপিকে বেচে দিয়েছে, শান্তিপুর থেকে অভিষেক ব্যানার্জি

কংগ্রেস, সিপিএম চৈত্র সেলের মতন তাঁদের দল বিজেপিকে বেচে দিয়েছে, শান্তিপুর থেকে অভিষেক ব্যানার্জি

কংগ্রেস, সিপিএম চৈত্র সেলের মতন তাঁদের দল বিজেপিকে বেচে দিয়েছে। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে প্রচারে গিয়ে এমনই বললেন অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার শান্তিপুরে প্রচারে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, বিজেপিকে আটকানোর ক্ষমতা একমাত্র তৃণমূলের আছে।

২০২৪ সালে বিজেপিকে আটকাবে মমতা ব্যানার্জি। এরপরেই তিনি বলেন, বিজেপি আরেকবার ক্ষমতায় এলেই ভারত আফগানিস্তান হয়ে যাবে। এদিন অভিষেক ব্যানার্জি বলেন, এবার এমন ভোট দেবেন আগামী ৫০ বছর এই রায় মনে রাখবে বিজেপি। ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বলে দাবি করেন অভিষেক ব্যানার্জি।

বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, যাঁরা হিন্দু ধর্মের বাহক বলে মনে করেন নিজেদের, আর বাংলাদেশের ঘটনায় তাঁরাই বলছে ভোট অংক বাড়বে। অমিত শাহকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, বাংলাদেশে কেন প্রতিনিধি পাঠাচ্ছেনা বিজেপি?

আরও পড়ুন: উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি, পরিস্থিতির উন্নতি, ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal