Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

শাড়ি কোমরে গুঁজে ‘বোলে চুরিয়া’তে উদ্দাম নাচ ৪০ ছুঁইছুঁই অভিনেত্রী মনামীর! এই বয়সেও নেটিজেনদের ঘুম কাড়লেন মনামী ঘোষ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শাড়ি কোমরে গুঁজে ‘বোলে চুরিয়া’তে উদ্দাম নাচ ৪০ ছুঁইছুঁই অভিনেত্রী মনামীর! এই বয়সেও নেটিজেনদের ঘুম কাড়লেন মনামী ঘোষ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মনামী ঘোষ। খুব বেশি বড় পর্দায় কাজ করতে দেখা না গেলেও ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সম্প্রতি তাকে দেখতে পাওয়া গিয়েছে এক জনপ্রিয় ওয়েব সিরিজেও। তবে অভিনয়ের সাথে আরো এক শিল্পকলায় পারদর্শী এই অভিনেত্রী। তা হল নাচ। বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি ইতিমধ্যেই নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন অভিনেত্রী। যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ২৯০ হাজার। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়।

এবার সেই অনুগামীদের সঙ্গে আরও একটি নাচের ভিডিও শেয়ার করে নিতে দেখা গেল অভিনেত্রীকে।সম্প্রতি শেয়ার করা অভিনেত্রীর ভিডিওতে দেখা গিয়েছে তাকে শাহরুখ খানের ‘বোলে চুরিয়া বোলে কঙ্গনা’ গানে শাড়ি কোমরে গুজে উদ্দাম নাচতে ।সাদা শাড়ি, নীল স্লিভলেস ব্লাউজ, আর হাতে এক গাছা চুরি পরেই এই গানে নেচে অনুগামীদের চমকে দিয়েছেন অভিনেত্রী।

বলাই বাহুল্য এদিন মুহূর্তে তাঁর নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুগামীদের একটি বড় অংশ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে মনামীকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স প্রায় চল্লিশ। তারা আরও জানান যে তাদের প্রিয় অভিনেত্রী নিজেকে এতটাই ভাল মেন্টেন করেছেন যে তিনি টলিউডের উঠতি অন্যান্য নায়িকাদের এখনো প্রতিযোগিতা রীতিমতো পেছনে ফেলে দিতে পারেন।

আরও পড়ুন: নাচ মেরি নাচ হিন্দি গানে অসাধারণ নাচ সুপারস্টার মনামি ঘোষের, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment