Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘শয়তানের থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা’, সুপারস্টার নুসরতের সাথে আইনিভাবে বিয়ে বাতিলের পরেই পোস্ট সহবাস সঙ্গী নিখিলের

‘শয়তানের থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা’, সুপারস্টার নুসরতের সাথে আইনিভাবে বিয়ে বাতিলের পরেই পোস্ট সহবাস সঙ্গী নিখিলের

অবশেষে বুধবার আইনিভাবে বিচ্ছেদ হল নিখিল জৈন ও নুসরাত জাহানের। ২০১৯-এ তাদের বিয়ের পর থেকে কেউই ভাবতে পারেননি তাদের বিবাহিত জীবনের পরিনতি এমন হতে পারে। চলতি বছরেই নুসরাত জাহান ঘোষণা করেছিলেন তাদের বিয়েটা বৈধ নয়। তারা লিভইন সম্পর্কে থাকতেন। তার অনেক আগে থেকেই তারা আলাদা ভাবে থাকা শুরু করেছিলেন। বলাই বাহুল্য, চলতি বছরে নুসরাত জাহানকে নিয়ে যে পরিমাণে সমালোচনা হয়েছে তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

বিচ্ছেদ আগেই হয়েছিল, তবে বুধবার আইনি বিচ্ছেদ হওয়ার পরেই সেলিব্রেট করলেন নিখিল জৈন। এদিন ছিল তার জন্মদিন। জন্মদিন পালন করার মাঝেই তিনি একটি পোস্ট শেয়ার করলেন নুসরাত জাহানকে ইঙ্গিত করে, যা গোটা নেটদুনিয়ায় এখন ভাইরাল।

চলতি বছরেই নুসরাত জানিয়েছিলেন তার সাথে নিখিলের বিয়েটা বৈধ নয়। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছিলেন অভিনেত্রী। এর জবাবে নিখিল জৈন অভিযোগ করেছিলেন, তিনি বহুবার নুসরাতকে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য বললেও তিনি বারবার এড়িয়ে গিয়েছিলেন সেকথা। এই বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল। নিখিল-নুসরাতের অ্যানালমেন্টের মামলা উঠেছিল আলিপুর আদালতে। যার রায় বেরোলো বুধবার।

আরও পড়ুন: ভাঙ্গন ধরেছে নুসরত-মিমির বন্ধুত্বে? সোশ্যাল মিডিয়ায় অবশেষে সব জল্পনা নিয়ে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহান

এদিন নিজের জন্মদিন সেলিব্রেশনে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশানে নিখিল জৈন লিখেছেন, অসৎ সঙ্গে থেকে কুকর্ম করার স্বাধীনতা কখনো মুক্তি হতে পারে না, বরং শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা। তার জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে নিখিল জৈন। এটা তার সেরা পাওনা বলেই উল্লেখ করেছেন তিনি।

বুধবার নিখিল জৈন এই পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। এই পোস্ট তিনি নুসরাত জাহানকে ইঙ্গিত করেই করেছেন তা বুঝতে বেগ পেতে হয়নি নেটিজেনদের। বর্তমানে নুসরাত জাহান ‘ইশক উইথ নুসরত’ এই শো নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যেই এই শো-তে অভিনেত্রীর কাছের বন্ধু তনুশ্রী চক্রবর্তী এসেছিলেন। খুব শীঘ্রই এই শো-তে যশ দাশগুপ্তও আসতে পারেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘বিয়ের আগেই বিধবা’, ফের সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে বিস্ফোরক দেবলীনা কুমার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment