বলিউডের ভাইজান ওরফে সলমন খান সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ফটো এবং ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। এবার তেমনই একটি মজাদার ভিডিও অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিলেন সলমন খান।
তাঁর শেয়ার করা ভিডিওয় তাকে দেখা গেল ক্ষুধার্ত বাঁদরকে কলা খাওয়াতে। বলাই বাহুল্য তার এদিনের পোস্ট করা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ‘এবার ঋদ্ধির সামনে খড়ি খুলে দেবে রাহুলের মুখোশ’! আসতে চলেছে ‘গাঁটছড়া’র টানটান পর্ব! ভাইরাল ভিডিও
View this post on Instagram
আরও পড়ুন: ইতিহাসের পাতা ছেড়ে এবার বড় পর্দায়, আসছে মাদার টেরেজার বায়োপিক
প্রসঙ্গত এদিনের ভিডিওয় বলিউডের ভাইজান অবশ্য একা ছিলেন না। বরং তাঁর সঙ্গে ছিল তার ছোট ভাগ্নে আয়াত। প্রসঙ্গত সলমন খানের বোন অর্পিতা এবং ভগ্নিপতি আয়ুষ শর্মার ছেলে আয়াত এবং এর মধ্যেই মামা সলমন খানের সঙ্গে দারুণ ভাব জমে গিয়েছে তার। যে কারনে মাঝে মধ্যেই ছবির শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই ভাগ্নের সঙ্গে দেখা করতে চলে আসেন সলমন খান।
এদিনের ভিডিওয় দেখা গিয়েছে দুজন একসঙ্গে বাঁদরকে কলা দিচ্ছেন।
কখনো আবার সলমনের নির্দেশে আয়াত নিজেই একার হাতে কোলে তুলে দিচ্ছে বাঁদরের হাতে। পাশাপাশি বাঁদরকে কলা খেতে দেখে হাততালি দিয়ে উঠতে দেখা যাচ্ছে একরত্তি খুদেকে। বলাই বাহুল্য সলমন খানের মতোই এবার সোশ্যাল মিডিয়াতে তার অনুগামীদের মন জয় করে নিচ্ছে তার একরত্তি ভাগ্নেও।
View this post on Instagram




