Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

জ্যাকেটের চেন খুলে অন্তর্বাস দেখিয়ে ছবি তুলে তীব্র ট্রোলড সুপারহিট অভিনেত্রী নুসরত জাহান! ‘মা হওয়ার পরেও এরকম অশ্লীল ছবি পোস্ট করছো কেন?’, প্রশ্ন নেটিজেনদের

জ্যাকেটের চেন খুলে অন্তর্বাস দেখিয়ে ছবি তুলে তীব্র ট্রোলড সুপারহিট অভিনেত্রী নুসরত জাহান! ‘মা হওয়ার পরেও এরকম অশ্লীল ছবি পোস্ট করছো কেন?’, প্রশ্ন নেটিজেনদের

এই মুহূর্তে টলিউডের অন্যতম বিতর্কিত একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান। ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে একাধিকবার নেটিজেনদের সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হয়েও নুসরত বুঝিয়ে দিয়েছেন যে নেটদুনিয়ায় তাকে নিয়ে যে আলোচনা চলে তাতে তিনি বিশেষ পাত্তা দেন না। বরং নিজের নিয়মে চলতেই পছন্দ করেন অভিনেত্রী।

প্রসঙ্গত মাস তিনেক আগেই সন্তান ঈশানের জন্ম দিয়েছেন নুসরত। যদিও সন্তান জন্মের পরে তার শরীরে কোন বাড়তি মেদ জমতে দেখা যায়নি, তবে কঠোর শরীরচর্চায় আপাতত মন দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে মাঝে মধ্যেই তাকে তার শরীর চর্চার ফটো ভাগ করে নিতে দেখা যায়। তবে এবার তেমনই একটি ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হতে হল অভিনেত্রীকে।

কারণ এদিন নুসরত যে ফটোটি পোস্ট করেছিলেন সেখানে নীল লেগিংস এর সঙ্গে তার পরনে ছিল কালো স্পোর্টস ব্রা এবং কালো জ্যাকেট। জ্যাকেটের চেন খোলা থাকায় দেখা যাচ্ছিল অন্তর্বাসের বেশ খানিকটা। বলাই বাহুল্য নেটিজেনদের একাংশের মোটেও পছন্দ হয়নি অভিনেত্রীর এই ফটো। বরং তাঁরা মনে করছেন মা হওয়ার পর অভিনেত্রীর উচিত আরো দায়িত্বশীল হওয়া। এ ধরনের ফটো সোশ্যাল মিডিয়ায় দেওয়া দেওয়া তার মোটেও উচিত হয়নি এমনটাই জানিয়েছেন তারা।

আরও পড়ুন: টলিপাড়ায় চলছে ফিসফিস, আগামী সপ্তাহেই বিয়ের গাঁটছড়া বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment