Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

বড়লোকের ছেলে বলে কথা! ঘুরতে বেরিয়ে ১৫০০ টাকার জুতো পরে নজর কাড়লেন সাইফ-কারিনার কনিষ্ঠ পুত্র জাহাঙ্গীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

বড়লোকের ছেলে বলে কথা! ঘুরতে বেরিয়ে ১৫০০ টাকার জুতো পরে নজর কাড়লেন সাইফ-কারিনার কনিষ্ঠ পুত্র জাহাঙ্গীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জন্ম হয়েছে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দ্বিতীয় সন্তান জেহ আলি খানের। জন্মের পর প্রথম কয়েক মাস নিজের ছেলের মুখ সকলের সামনে আনতে নারাজ ছিল এই তারকা দম্পতি। প্রথম ছেলে তৈমুরের নাম নিয়ে হয়েছিল তুমুল বিতর্ক। সেই বিতর্কের কথা মাথায় রেখেই জাহাঙ্গীরের নাম প্রথমে প্রকাশ করেননি তারা। তবে বর্তমানে প্রায়ই ক্যামেরার সামনে দেখা মেলে এই সেলেব কিডের। সম্প্রতি নিজের জুতো নিয়ে মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন এই একরত্তি।

ছোট ছেলে জেহকে একেবারে তার মায়ের মতো দেখতে। আর তৈমুরকে দেখতে সাইফ আলি খানের মতো। এই দুই নবাব বাড়ির সবথেকে বেশি আদরের তা আর বলার অপেক্ষা রাখে না। তৈমুর এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠেছে। সে জানে কি ভাবে দাঁড়াতে হবে কিভাবে তাকাতে হবে। তবে বর্তমানে জেহ’কে প্রায়ই তার ন্যানির কোলে দেখা যায়। পাপরাজিতের ক্যামেরায় ধরা পড়ে তার ছবি। এখন ক্যামেরা দেখলেই সে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। আর ক’দিনের মধ্যেই সেও যে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠবে তা আর বুঝতে বাকি নেই কারোরই।

সম্প্রতি জেহ’র একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সে তার ন্যানির কোলে সাদা জামা প্যান্ট পড়ে নীল জুতো ও মোজাতে নজর কেড়েছে সকলের। আদরের ছোট ছেলের জন্য এই নীল জুতোটি ১৫০০ টাকা দিয়ে কিনেছেন কারিনা কাপুর খান। যেটি পড়ে সে সেজেগুজে ঘুরতে বেরিয়েছিল।

আরও পড়ুন: ‘ধন ধান্য পুষ্প ভরা’! দেশাত্মবোধক গানে সুন্দর সাজ দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ যুবতীর, দ্বিজেন্দ্রগীতিতে দুর্দান্ত নাচ এক যুবতীর, ভাইরাল ভিডিও

সম্প্রতি সেই ছবিই ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। উল্লেখ্য কারিনা কাপুর খান জেহ’কে আদর করে ‘সইফিনা’ বলে ডাকেন। যার অর্থ ‘নীল পাখির পালক’। তবে তার কনিষ্ঠ সন্তান জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসার পরেও কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি এই তারকা দম্পতিকে।

আরও পড়ুন: বিড়ি বাঁধতে বাঁধতেই দুর্দান্ত গান গাইলেন এক গরিব মহিলা, স্পষ্ট অভাবের ছাপ তবুও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment