Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা ব্যানার্জি! শোকাহত রচনার পাশে মদন মিত্র, উপস্থিত হলেন অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা ব্যানার্জি! শোকাহত রচনার পাশে মদন মিত্র, উপস্থিত হলেন অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে

চলতি মাসেই বাবাকে হারিয়েছেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রীকে বাবার উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছিল। পাশাপাশি জানা গিয়েছিল বন্ধুসম বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা। এবার তার পাশে গিয়ে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

প্রসঙ্গত মদন মিত্রের সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির বরাবরই অত্যন্ত সুসম্পর্ক বজায় থাকতে দেখা গিয়েছে। টলিউডের একাধিক প্রথম সারির নায়ক এবং নায়িকারা মদন মিত্রের বন্ধু স্থানীয়। তবে রচনা ব্যানার্জিকে কোনো দিন সরাসরি মদন মিত্রের সঙ্গে কোনো অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। তবে অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে এবার পাশে দাঁড়াতে দেখা গেল মদন মিত্র।কে এদিন শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী প্রয়াত বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে।

প্রসঙ্গত জানা গিয়েছিল বাবাকে হারিয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জি এতটাই ভেঙ্গে পড়েছিলেন যে হাতে থাকা সমস্ত কাজ বাতিল করে নিজেকে ঘরবন্দি করেছিলেন তিনি। তার বাবা রবীন্দ্রনাথ বাবু অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন নিজের জীবন দর্শনের অনেকটাই তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। তবে তার এই কঠিন সময়ে মদন মিত্রকে তার পাশে দাঁড়াতর দেখে নেটিজেনদের একাংশ কিন্তু ‘কালারফুল’ মদনবাবুর বেশ প্রশংসা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।