Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘তুমি তো রাতে আমার পাশেই শুয়ে থাকবে’! শ্রীজাতর উদ্দেশ্যে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মন্তব্যে তীব্র চাঞ্চল্য, শ্রীজাতকে এ কী বলে বসলেন শ্রীলেখা! ভাইরাল কমেন্ট

‘তুমি তো রাতে আমার পাশেই শুয়ে থাকবে’! শ্রীজাতর উদ্দেশ্যে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মন্তব্যে তীব্র চাঞ্চল্য, শ্রীজাতকে এ কী বলে বসলেন শ্রীলেখা! ভাইরাল কমেন্ট

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মানেই নানান রকম বিতর্ক। অভিনেত্রী বরাবরই স্পষ্টবক্তা এবং ঠোঁটকাটাও বটে। তবে এবার ফেসবুকে অভিনেত্রীর একটি বক্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নেট দুনিয়ায়। প্রসঙ্গত তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে শ্রীলেখা অভিনীত ‘নির্ভয়া’ ছবিটির বিশেষ স্ক্রীনিং হবে।

যার জন্য অভিনেত্রীকে ভোরবেলার ফ্লাইট ধরে পৌঁছাতে হত হায়দ্রাবাদে। তাই গতকাল রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেত্রী আবদার করেছিলেন তাকে যেন রাত তিনটেয় কেউ ফোন করে জাগিয়ে দেয়। যাতে তিনি ভোরের ফ্লাইট ধরতে পারেন। সেখানেই কবি শ্রীজাত কমেন্ট করেছিলেন যদি তাকে আড়াইটেয় কেউ ঘুম থেকে তুলে দেয় তবে রাত তিনটেয় তিনি অবশ্যই শ্রীলেখাকে ফোন করে জাগিয়ে দিতে পারবেন।

আরও পড়ুন: লুকিয়েই সেরে ফেললেন নিকাহ, দেখে নিন কে সানা খানের পাত্র?

এই কমেন্টের উত্তরে অভিনেত্রী জানান শ্রীজাত রাতে তার পাশেই শুয়ে থাকবেন, তাই ফোন করার দরকার পড়বে না। পাশাপাশি শ্রীজাত বউয়ের কাছে ধরা পড়ে গেছেন, এ কথাল বলতে শোনা যায় শ্রীলেখাকে। বলাই বাহুল্য গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে।

পাশাপাশি অনুগামীরা শ্রীজাত এবং শ্রীলেখার মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বেশ উপভোগ করেছেন। তবে অভিনেত্রীর মন্তব্যের পাল্টা উত্তর দিতে ছাড়েননি শ্রীজাত। তিনি জানিয়েছেন পাশে শুলে সেটা আর ফোন কল হবে না বরং গ্যাঁড়াকল হয়ে যেতে পারে। বলাই বাহুল্য দুজনেই বেশ রসিক মানুষ। এবং বর্তমানে নেট দুনিয়া বেশ উপভোগ করছে দুজনের রসিকতা।

আরও পড়ুন: শাহরুখ খানের বড়ো মাস্টার স্ট্রোক! মাদক মামলার বিতর্ক থেকে দূরে রাখতে ‘মন্নত’ থেকে আরিয়ানকে সরিয়ে দেবেন শাহরুখ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment