Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

ভারতবাসী না নিজেকে নিউ ইয়র্কের বাসিন্দা মনে করেনা সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান! ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় তুমুল নিন্দার ঝড়

ভারতবাসী না নিজেকে নিউ ইয়র্কের বাসিন্দা মনে করেনা সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান! ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় তুমুল নিন্দার ঝড়

বাবার কথা মত নিউইয়র্কে সিনেমা নিয়ে পড়তে গিয়েছেন সুহানা খান। তবে জানা গিয়েছে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে সুহানার। নিউইয়র্ক ছেড়ে বম্বেতে চলে আসছেন তিনি। আসলে সিনেমা জগতে পা দেওয়ার আগে শাহরুখ খান চেয়েছিলেন তার মেয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে তারপর এই জগতে আসুক। তিনি তার কথা মতই পড়াশোনা করার জন্য বাইরে চলে গিয়েছিলেন। তবে এবার জোয়া আখতারের পরিচালনায় একটি কমিকস নির্ভর ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুহানাকে।

জোয়া আখতার তার পরবর্তী ছবি বিখ্যাত কমিকস চরিত্র ‘আর্চি’র উপর নির্ভর করে তৈরি করতে চলেছেন। আর এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ ঘটবে শাহরুখকন্যা সুহানা খানের। এই ছবির শুটিংও খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় সুহানা নিজের পোষ্টের মাধ্যমে সমস্ত নেটিজেনদের ইঙ্গিত দিয়েছেন তিনি নিউইয়র্ক ছেড়ে মুম্বাই চলে আসছেন। ঐ পোস্টে সুহানার এক বন্ধু তাকে তার আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। অন্য আরেক বন্ধু নিশ্চিতভাবে বলেছেন তিনি জানেন সুহানা ভবিষ্যতে ভালো কাজ করবেই।

আগের এক পুরোনো সাক্ষাৎকারে সুহানা জানিয়েছিলেন তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন। তিনি ছেলেবেলা থেকেই নানা ভঙ্গিতে কথা বলতেন। স্কুলে পড়াকালীন তিনি ‘টেম্পেস্ট’ নাটকে ‘মিরান্ডা’র চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রে অভিনয় করে সেইসময়ে তিনি সকলের কাছে প্রশংসিত হয়েছিলেন বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ট্রান্সপারেন্ট স্বল্প পোশাকে মোহময়ী মধুমিতা! লাস্যময়ী চাহনি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগলেন মধুমিতা সরকার, ভাইরাল ছবি

ছোট থেকেই সুহানার হাবভাব দেখে তার অভিভাবকরা অর্থাৎ শাহরুখ খান ও গৌরি খান বুঝতে পেরেছিলেন তিনি অভিনয় নিয়েই নিজের কেরিয়ার তৈরি করতে চান। তাই তিনি তাকে পাঠিয়ে দিয়েছিলেন নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করার জন্য। তবে আরিয়ান খান অভিনেতা হতে চান না। তিনি ক্যামেরার পিছনে পরিচালক হিসেবে কাজ করতে চান। ছেলে-মেয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাদের অভিভাবক শাহরুখ খান ও গৌরি খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment