Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

আবারো হিন্দু দেবদেবী দের অপমান করতে পর্দায় আসছে আমির-রণবীরের ‘পিকে ২’! বলিউডের সিনেমাপ্রেমীদের বড়োসড়ো সারপ্রাইজ দিতে পারেন এই জুটি, আমির-রণবীরের জুটি বাঁধার খবরে শোরগোল বলিউডে

আবারো হিন্দু দেবদেবী দের অপমান করতে পর্দায় আসছে আমির-রণবীরের ‘পিকে ২’! বলিউডের সিনেমাপ্রেমীদের বড়োসড়ো সারপ্রাইজ দিতে পারেন এই জুটি, আমির-রণবীরের জুটি বাঁধার খবরে শোরগোল বলিউডে

একই পর্দায় দেখা মিলতে পারে আমির খান ও রণবীর কাপুরের। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির পাশাপাশি দর্শকমহলেও। বড়পর্দায় ফিরতে পারে ‘পিকে’। তবে সেই নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে আমির-রণবীর জুটি খুব শীঘ্রই চমক দিতে চলেছেন দর্শকদের।

বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে, ‘পিকে ২’তেই দেখা মিলতে পারে এই জুটির। ইতিমধ্যেই তারা এক নামী পরিচালকের সাথে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে বসেছিলেন। সূত্র অনুযায়ী, দুজনেরই চিত্রনাট্যের পছন্দ হয়েছে। পরিচালক হিসেবে রাজকুমার হিরানির নাম শোনা গিয়েছে। তবে এখনো পর্যন্ত অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। পরিচালক কিংবা এই দুই অভিনেতার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদি এই খবর সত্যিই হয় তাহলে ২০২২’এর শুরু থেকেই এই নতুন ছবির শুটিং শুরু হয়ে যেতে পারে। শুটিং শুরু হলে ২০২২’এই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। তবে বর্তমানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তি নিয়ে। পরের বছরেই মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবির পোস্টার সামনে এসেছে সকলের। ‘লাল সিং চাড্ডা’য় আমির খানের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর খান।

আরও পড়ুন: শাড়ি-চুড়িদার ছেড়ে বাঙালি মেয়ে ইমন এবার পরলেন স্পোর্টস ব্রা! এবার নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি গায়িকা ইমন চক্রবর্তীর, ভালোবাসা জানালেন স্বামী নীলাঞ্জনও

অন্যদিকে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন দীর্ঘদিন আটকে থাকা আলিয়া ভাটের সাথে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তি নিয়ে। এই ছবিতে অমিতাভ বচ্চনের সাথেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। তবে সম্প্রতি আমির খান ও রণবীর কাপুরকে একই ছবিতে, একই স্ক্রিনে দেখা যাবে এই খবর বেশ ভালই উত্তেজনা তৈরি করেছে দর্শকদের মধ্যে। এই মুহূর্তে দর্শকমহলে এর একাংশ এবং এই অভিনেতাদের অনুরাগীরা তাদের একসাথে অভিনয় করার খবরের অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment