Take a fresh look at your lifestyle.

ঘনিষ্ঠ শয্যাদৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অভিনেতা জন আব্রাহাম! ‘বেড-সিনে’ তার আঘাতে রক্তাক্ত হন সুপারস্টার অভিনেত্রী কঙ্গনা রানাউত

845

বলিউডের অ্যাকশন হিরো বললেই যাদের নাম উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা জন আব্রাহাম। তবে অ্যাকশন এর পাশাপাশি ‘মেথড এক্টিং’ এও সমান জনপ্রিয় অভিনেতা। এই ধরনের অভিনয়ে অভিনেতা এবং অভিনেত্রীরা চরিত্রের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে তোলেন। যার ফলে অনেক সময়ই চারপাশের বাস্তব সম্পর্কে হুঁশ হারিয়ে ফেলেন তারা।

এমনটাই ঘটেছে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। আর তার ফলস্বরূপ একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জানা গিয়েছে ‘শ্যুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির শ্যুটিংয়ে দুটি ঘনিষ্ঠ দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে হতো অভিনেতা জন আব্রাহাম এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। প্রথম চুম্বনের দৃশ্যে কাজ করতে কোন অসুবিধা না হলেও পরবর্তী শয্যাদৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জন আব্রাহাম।

অভিনেত্রীর হাতে থাকা কাঁচের চুড়ি এত জোরে চেপে ধরেন যা ভেঙে কঙ্গনার হাত থেকে রক্তপাত হতে শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে সঙ্গে সঙ্গেই অবশ্য অভিনেত্রীর থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন জন আব্রাহাম। তবে তিনি এতটাই মেথড এক্টিং করছিলেন যে সেটা অভিনয় না সত্যিকারের শারীরিক হেনস্থা, বুঝে উঠতে পারছিলেন না প্রত্যক্ষদর্শীরা।

Comments are closed.