Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

জনপ্রিয়তায় মোদী-মমতাকে টেক্কা দিচ্ছে জেল খাটা শাহরুখ-পুত্র আরিয়ান! নতুন রিপোর্টে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়

জনপ্রিয়তায় মোদী-মমতাকে টেক্কা দিচ্ছে জেল খাটা শাহরুখ-পুত্র আরিয়ান! নতুন রিপোর্টে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়

গত কয়েক মাস ধরে মিডিয়াতে তুমুল চর্চিত হয়েছেন শাহরুখপুত্র। অক্টোবর মাসের শুরুতেই মাধককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। প্রায় এক মাস আর্থার রোডের জেলে কাটাতে হয়েছে শাহরুখপুত্রকে। সেই নিয়ে কম চর্চা হয়নি মিডিয়াতে। চর্চা জারি রয়েছে এখনো। আপাতত বোম্বে হাইকোর্টের রায়ে জামিনে রয়েছেন আরিয়ান। এখনো প্রতি শুক্রবার হাজিরা দিতে হয় এনসিবির দপ্তরে। তবে এবার ইয়াহুর রিপোর্ট অনুযায়ী জনপ্রিয়তার দৌড়ে নাকি শাহরুখপুত্র আরেকটু হলেই টেক্কা দিয়ে দিতেন মোদী-মমতাকেও।

সম্প্রতি ইয়াহুর তরফ থেকে প্রকাশ পেয়েছে ইয়ার ইন রিভিউ তালিকা। যাতে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব, সেরা নবাগতের নাম প্রকাশ পেয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের রোজকার সার্চ অনুযায়ী একটা তালিকা সামনে আনা হয়েছে। আর সেই তালিকা সামনে আসতেই নাম উঠে এসেছে আরিয়ানের।

সবথেকে বেশিবার সার্চ হওয়া ব্যক্তিত্বের তালিকায় প্রথমেই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আর তৃতীয় স্থান অধিকার করে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘ছেলেকে ফেজ টুপি পরিয়ে মসজিদে যান যিনি, তার দুর্গা সাজা দেখবো না’! বয়কটের মুখে শুভশ্রী গাঙ্গুলীর মহালয়া, ছেলে ইউভান কে ফেজ টুপি পরিয়ে মসজিদে দেখা গেল শুভশ্রী কে, আর তাতেই যত বিপত্তি, ভাইরাল পোস্ট

ইয়াহুর তরফ থেকে প্রকাশিত তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সদ্য প্রয়াত ‘বিগ বস’ বিজেতা সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেতা। আর এই তালিকাতেই ‘সারপ্রাইজ এন্ট্রি’ হয়েছে শাহরুখ পুত্রের। তালিকায় সপ্তম স্থান দখল করে রয়েছে আরিয়ান খান।

অন্যদিকে ইয়াহুর রিপোর্ট অনুযায়ী সবথেকে বেশি সার্চ হওয়া মহিলা তারকাদের মধ্যে তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছেন কারিনা কাপুর খান। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর প্রিয়াঙ্কা চোপরা তৃতীয় স্থান অধিকার করে বসেছেন। চতুর্থ ও পঞ্চম স্থান যথাক্রমে দখল করে রয়েছেন আলিয়া ভাট ও দীপিকা পাডুকোন। তবে ইয়াহুর তরফ থেকে এই তালিকা প্রকাশ পাওয়ার পরে আবারো চর্চার আলোয় উঠে এসেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment